জাকির ও নাজমুলকে হারালেও প্রথম সেশনটা বাংলাদেশেরই
গ্লেন ফিলিপসও যেন বিশ্বাস করতে পারছিলেন না—এমন ফুলটসেও উইকেট পাওয়া যায়!
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন নাজমুল হোসেন। প্রথমবার সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। সুযোগ পেয়েছিলেন বড় একটা ইনিংস খেলার। শুরুটাও আগ্রাসী ব্যাটিংয়ে দুর্দান্ত করেছিলেন। তবে শেষ পর্যন্ত উইকেট দিলেন ফিলিপসের করা এক ফুলটস ডেলিভারিতে। টেস্ট ক্রিকেটে যেটি ফিলিপসের প্রথম উইকেট।
নাজমুলের উইকেট হারানোর আগে আউট হয়েছেন ওপেনার জাকির হাসান। ২ উইকেট হারালেও প্রথম সেশনটা বাংলাদেশেরই বলতে হবে। এই সেশনে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১০৪ রান।

Comments
Post a Comment